বেনাপোল থেকে এনামুল হক: বেনাপোল পৌর সীমানার প্রবেশ দ্বারের নিকটস্থ একটি পরিত্যাক্ত পানি ভর্তি উন্মুক্ত কালভার্ট হতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তি(৪৫)’র অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ইব্রাহিম হোসেন। এ বিষয়ে তিনি জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালভার্টের নীচে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। লাশটির গায়ে কালো রংয়ের টি-শার্ট, কোমরে গামছা বাঁধা ও পরনে লুঙ্গি ভাঁজ করা অবস্থায় পাওয়া যায়, লাশটির শরীরে পোকা ধরেছে। অনুমান করা হচ্ছে গত ৬/৭ দিনের মরদেহ এটি।উদ্ধার করা লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে মৃত্যু’র কারণ জানা যাবে বলে ওসি তদন্ত জানান।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














