ঘুন কুয়াশা আর প্রচন্ড শীতে কাহিল মনিরামপুরের মানুষ

0
189

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ ঘন কুয়াশা ও উত্তরের ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীতে কাঁপছে মনিরামপুরের মানুষ।শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। গত তিন দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। প্রায় সারাদিনই  কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট।দিনের বেলাতেও সড়কে হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষ।তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড় কেনার জন্যে নিম্ন আয়ের মানুষেরা কাপড়ের বাজারে ভীড় করছেন।তাছাড়া  জরুরি প্রয়োজন ছাড়া প্রায় সারাদিনই তেমন কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সারাদিন রাত হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অন্চলের জনজীবন।প্রচণ্ড শীতের মাঝেও তদেরকে কর্মস্থলে যেতে হচ্ছে। শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে।এদিকে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। জ্বর সর্দি কাশিসহ আমাশয় রোগে আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here