আনিছুর রহমান:- ছেলে নৌবাহিনীতে চাকুরী করার সুবাদে বিয়ের বয়স পূণা হওয়ায় চেয়ারম্যানের কাছে কাগজপত্র নিয়ে প্রত্যয়ন পত্র আনতে যায় ছেলের পিতা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জহুরুল হক। এই জহুরুল হক ছিলেন ঈগল প্রতীকের এজেন্ট। তাই চেয়ারম্যানে রেগে যেয়ে জহুরুলকে উদ্দেশ্য করে বলেন ভাত খাবা ভাতারের আর গীত গাবা নাঙ্গের। এ কথা বলে কাগজ পত্র ফেলে দেন। তখন জহুরুল হক বলেন, চেয়ারম্যান সাহেব এটা কি টিক হলো। কথাটি বলতেই চেয়ারম্যান আরো রাগান্নিত হয়ে পরিষদের চেয়ার থেকে উঠে লোহার রড দিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জহুরুলকে পিটাতে থাকে। পাশে থাকা চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী মোখলেসুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, আফজাল খাঁ, সেলিম মেম্বারসহ কয়েকজন লোহার রড দিয়ে জহুরুলকে পিটাতে পিটাতে ও টেনে হেঁচড়ে পরিষদ থেকে প্রায় ১শ গজ দুরে পাঁকা রাস্তা পর্যন্ত নিয়ে আসে। এতে জহুরুল হকের ডান পা কেটে যায় ও লোহার রডের আঘাতে হাড় ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে মণিরামপুর হাসপালে ভর্তি করে। ঘটনাটি ঘটিয়েছে ১৫ জানুয়ারী সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্মিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন। আর আহত অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার জহুরুল হক হলেন চাকলা গাইনপাড়া গ্রামের আরশাদ আলী গাইন এর ছেলে। জহুরুল হক এর অপরাদ ছিলো সে নাকি সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এজেন্ট ছিলেন। আর চেয়ারম্যান আবুল হোসেন ছিলেন নৌকা প্রতীকের সক্রিয় কর্মি। যার কারনে চেয়ারম্যান আজ ঈগলের কর্মিকে এ ভাবে পিটালেন। আহত জহুরুল হক এর পরিবার সুত্রে জানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য ধুরন্ধার এই চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের অপকর্মের অনেক অভিযোগ রয়েছে। তার পরও উদ্ধোতন কর্ত্পক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেননি। তাই চেয়ারম্যানের এই জঘন্যতম কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গহনের জন্য ইউনিয়নবাসী জোর দাবী জানিয়েছেন।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














