এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদের নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ মার্চ) সকাল ১১ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি চট্রগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান। বৈঠকে অতিথি হিসাবে অংশগ্রহন করেন স্থায়ী কমিটির সদস্য নৌ- পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চট্রগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, দিনাজপুর-১ আসনের সংসদ মো: জাকারিয়া, সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, বাগেরহাট- ৩ আসনের সংসদ হাবিবুন নাহার ও ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্রগ্রাম বন্দর কতৃপক্ষ, মোংলা বন্দর কতৃপক্ষ, পায়রা বন্দর কতৃপক্ষ, স্থল বন্দর কতৃপক্ষ,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন করপোরেশন ও নৌ- পরিবহন অধিদপ্তরের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে, স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদ্স্য ফিরোজ আহম্মেদ স্বপনের কাছে সেল ফোনে প্রথম বৈঠকের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, প্রথম বৈঠকে কমিটির সভাপতি সহ সকল সম্মানিত সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও কূশল বিনিময় করা হয়। তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌ- পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ সকল কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। কমিটির সভাপতি সহ সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে বিভিন্ন বন্দর সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের অন্যান্য কর্মকান্ড পরিদর্শন ও পর্যাবেক্ষন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান। সব শেষে তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাফল্য কামনা করে দেশের অগ্রগতি ও উন্নয়নে নিজের দায়িত্ব ও কর্ত্তব্য পালনে দৃঢ়তা প্রকাশ করেন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














