ভ্রাম্যমান প্রতিনিধিঃ-পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে মনিরামপুর ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল করেছে। ১১ মার্চ সোমবার বিকেলে মনিরামপুর ইসলামী আন্দোলনের অফিসের সামনে থেকে এই স্বাগত মিছিল বের করে মনিরামপুর বাজার প্রদিক্ষণ করে মিছিল শেষ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি গোলাম রাব্বানী, জেলা এ্যসিস্টান্ট সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন শেখ , হাফেজ মোঃ আসিক বিল্লাহ,মুজাহিদ কমিটির সভাপতি মাষ্টার আবুল কাশেম, জয়নুল আবেদীন টিপু, এছাড়াও উপস্থিত ছিলেন মনিরামপুর থানা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম, মুফতি জুবায়ের আহমেদ,ডাক্তার আহসান হাবিব ছিলেন।বক্তারা বলেন রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন জীবনে বরকত আসবে ৯২ ভাগ মুসলমানদের দেশে রমজান মাসে পরিবেশ বিঘ্নিত হলে রোজাদার মুসল্লিগণ ঈমানের তাগিদে রোজার মাসে আন্দোলন সংগ্রামে নামতে বাধ্য হবে। তাই সরকারের উচিত হবে রমজানের পবিত্রতা ও পরিবেশ রক্ষার্থে আন্তরিকভাবে কাজ করা। এছাড়াও শেখপাড়া খানপুরের ৭নল কওমী মাদ্রাসার ছাত্র ছাত্রীরা রমজান মাসকে স্বাগত জানিয়ে সাতনল বাজারে মিছিল করেছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














