কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের প্রথম এমবিবিএস চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আজিজুর রহমান আর নেই। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও প্রবীন চিকিৎসক আজ শনিবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের মডার্ণমোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন। শনিবার বাদ আসর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে মরহুমের মৃতদেহ চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, ১৯৩৯ সালে ডাঃ আজিজুর রহমান চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম খোরশেদ আলী বিশ^াস। তিনি রাজশাহী মেডকেল কলেজের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পড়ালেখা শেষ করে ডাঃ আজিজুর রহমান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। সরকারি চাকরীর লোভনীয় অফার তিনি না নিয়ে ঝিনাইদহ শহরে হতদরিদ্র রোগীকে সেবা দিতেন। ডাঃ আজিজুর রহমান ডাক্তারদের সংগঠন জেলা বিএমএ’র ও ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রায় ৩৫ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। এদিকে ডাঃ আজিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি রেজা সেকেন্দার ও সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














