নূর হাসান লাল্টু বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় স্বরনকালের তীব্র গরমে একটুখানি স্বস্তির জন্য কত কিছু করে বেড়াচ্ছে মানুষ। গরমকে কেন্দ্র করে রাস্তার পাশে বসেছে ঠান্ডা পানির লেবুর শরবতের দোকান। তীব্র তাপদাহে একটু ঠান্ডা পেতে ভীড় করছে এসব লেবুর শরবতের দোকানে। মানুষ সিরিয়াল দিয়ে খাচ্ছে লেবুর শরবত। মাসব্যাপী চলা তীব্র গরম এবার অতীতের সকল রেকর্ড ভেঙেছে। দেশের সবচাইতে বেশি তাপমাত্রা যশোরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবার গরমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩’৮ ডিগ্রি সেলসিয়াস। যা ৭৬ বছরের রেকর্ড ভেঙ্গেছে। বাঘারপাড়ায় তাই বিভিন্ন জায়গায় লেবুর শরবতের দোকান শুরু করেছে। চলছেও বেশ। শরবত খেতে আসা দোহাকুলা গ্রামের মনিরুল ইসলাম তৌহিদুল ইসলামসহ অনেকে বলেন, গরমে একটু স্বস্তি ফিরিয়ে আনতে প্রতিদিন লেবুর শরবত খাই। দোকানদার অরুজ বলেন, আমার মুল পেশা চা বিক্রি, গরমে লেবুর শরবতের দোকান দিয়েছি, খুব বেচাকেনা হচ্ছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














