(মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাঁধা দিতে গিয়ে সংসদ সদস্যর ব্যক্তিগত নিরাপত্তা প্রদানকারী ও ডিএসবির এক এএসআইসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, সহকারিপুলিশ সুপার আবু দাউদসহ স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে যান। শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত গরীব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই উপজেলা পরিষদের অনুসারী বলে পরিচিত। তবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু দাবী করেন, তার অনুসারীরা এ ঘটনায় জড়িত নয়; বরং প্রতিপক্ষরা তার তিন কর্মীকে মারপিট করেছে। তারা হাসপাতাল হতে চিকিৎসা নিয়েছে। আহতরা হলেন যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য ইয়াকুব আলীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই ফিরোজহোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এসএম বাপ্পী হুসাইন, আবু সালেহ ও রিয়াদ হোসেন। এরমধ্যে নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই ফিরোজ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা নিয়েছেন। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জানাযায়, ঘটনার দিন সকালে গরীব ও দুস্থ রোগীদের মধ্যে উপজেলার উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত চেক বিতরনের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি এস এম ইয়াকুব আলীর বক্তব্যের শুরুতেহলরুমের বাইরে হট্টগোল শুরু হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর অনুসারী হিসেবে পরিচিত কতিপয়সন্ত্রাসীরা হলরুমের দরজা ধাক্কা-ধাক্কি করে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এসময় দরজার কাছে থাকা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এসএম বাপ্পী হুসাইন, আবু সালেহ ও রিয়াদ হোসেনকে মারধর শুরু করে ভিতরে প্রবেশ করে গোলযোগ করে। এসময় সন্ত্রাসীরা ভিতরে ঢুকে সংসদ সদস্য এস এম ইয়াকুবআলীর উপর হামলা করতে পারে এই আশংকায় তার (সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীর) ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সাবেক এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। শহিদুল ইসলামকে পেয়ে তার উপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় তাকে বেধড়ক মারধর করাসহ পদদলিত করে ফেলে দেয়া হয়। একই সময় সরকারি কাজে দায়িত্ব পালনকারি ডিএসবির এএসআই ফিরোজ হোসেনকে মারধর করা হয়। ডিএসবির এএসআই ফিরোজ হোসেন অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যানে সন্দীপ ঘোষের উপর হামলার বর্ণনা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস বলেন, এ ঘটনায় সংসদ সদস্য ইয়াকুব আলীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই ফিরোজ হোসেনসহ ৫ জন হাসপাতাল হতেচিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, দেশের চলমান পরিস্থিতির মধ্যে যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। যারাই এ ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Home
যশোর স্পেশাল মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর উপর হামলার চেষ্টা # এমপির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা...
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














