রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ”জিয়া মঞ্চ” বর্ধিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ” জিয়া মঞ্চ” বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেন লোহাগড়া পৌর বিএনপি সভাপতি বিশিষ্ট সমাজসেবক বাববার নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ মিলু শরীফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুন সমাজসেবক সাইফুল্লাহ মামুন। সোমবার সকাল ৯টায় এ কাজের উদ্বোধন করা হয়। জিয়া মঞ্চ এর বর্ধিতকরন ও সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস,এ মাসুম হিসাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ইসমত, বিএনপি নেতা আতাউর রহমান কাকুল, মোঃ ইমান আলী। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” এ নানা কর্মসূচী পালিত হবে। তাই মঞ্চটির সংস্কার কাজ দ্রত শুরু করা হয়েছে।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...














