কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)। আজ সেমাবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে নাজাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সমাজ ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশি, আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ীরা পৌর এলাকার কলাবাগান পাড়ার বাসভবনে ছুটে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, মোস্তফা মাজেদ, এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহম্মেদসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিক লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














