সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন পোতাপাড়া হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মোঃ আতিকুর রহমান, (৩৬), যশোর চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আসলাম হুসাইন (৩২), বাগেরহাট মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র মোঃ মাহাবুব খান (১৮), সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ জাহঙ্গীর আলমের পুত্র মোঃ রাকিব হাসান (১৭)।আটককৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তন্ময় ঢালী শ্রমিকের কাজ করত।মোঃ মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল।এছাড়া রাকিব হাসান ভারতে অবস্থান করা পিতা মাতার সাথে দেখা করতে গিয়েছিল। ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, কলারোয়া সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম অভিযান চালিয়ে ৫ বাংলাদেশী নাগরিককে আটক করে। বিজিবি এসময় তাদের কাছ থেকে ৪ টি অ্যান্ড্রয়েট ফোন, ১ টি বাটন ১টি ফল্ডিং ফোন,১ টি পাওয়ার ব্যাংক সহ আটক করে।মঙ্গলবার দুপুরে ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














