মোহাম্মদ আলী জিন্নাহ : ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে যশোর জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। পরে বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের কার্যালয়ের পত্র প্রেরণ শাখায় আরও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক এমরান রেজা খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ জারি হলে ঝিকরগাছার সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। এরই প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














