সবাই মিলে সমাজের অসঙ্গতি দূর করার চেষ্টা করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

0
147

কাগজ সংবাদ : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সবার জন্য বসবাসযোগ্য সমাজ ও দেশ তৈরি করতে হবে, সবাই মিলে পরিবর্তনের চেষ্টা করতে হবে। রাতারাতি সমাজ ও দেশ বদলে দেয়া সম্ভব না। যার যার জায়গা থেকে অন্তত একটি মানুষের জীবনও যদি পাল্টে দেয়া যায়, আলোকিত করা যায় সেটিও কম নয়। তিনি সোমবার জয়তী সোসাইটি যশোর মিলনায়তনে আয়োজিত ৬০উর্ধ্ব মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি পরিবারকে তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানদের গড়ে তুলতে হবে, নৈতিক শিক্ষা ও সুপথে পরিচালিত করার চেষ্টা করতে হবে, যাতে কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে আর যেতে না হয়। সমাজে অসঙ্গতি রয়েছে, সবাই মিলে যাতে ভালো থাকা যায় সে চেষ্টা সবারই করতে হবে। তিনি আরও বলেন, কেউ স্বীকার করুক বা না করুক মায়েদের অবদান আমরা সবাই জানি। বর্তমান সময়ে আমরা আত্মকেন্দ্রীক হয়ে গেছি, পাশের বাড়ির খোঁজ খবর রাখি না। এখন মানুষের মাঝে পাড়া মহল্লায় প্রতিবেশীর বাড়িতে বেড়ানোর অভ্যাস নেই। জয়তী সোসাইটি বিপন্ন মায়েদের খুঁজে সাহায্য সহযোগিতা করছে। ব্যক্তি ও সমাজকে এমন উদ্যোগ আরও বেশি নিতে হবে। আমরা যত বেশি পরস্পরের সাথে যোগাযোগ রাখবো যত বেশি সামাজিক হব, সমাজ ও দেশ তত বেশি এগিয়ে যাবে। দলমত ধর্ম নির্বিশেষে সবাইকেই সে চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।
স্বাগত বক্তব্য দেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। আলোচনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, শিক্ষক নাসরিন শিরীন, বিশিষ্ট ব্যবসায়ী আবু শাহরিয়াদ মিতুল, সমাজসেবক তহুরা রহমান, জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ৬০উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সহ-সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, সদস্য রাফফাত আরা ডলি, ফিরোজা খাতুন, সমাজসেবক সাইফুজ্জামান মজুসহ জয়তী সোসাইটির কর্মীবৃন্দ। অন্ষ্ঠুানে ৪০০মায়ের মাঝে চাল, চিনি, সেমাই, মাংস ও শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহনাজ পারভীন রূপা ও বর্ণালী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here