স্টাফ রিপোর্টার : গতকাল সকালে নওয়াপাড়া রেল স্টেশন এলাকায় দি গোল্ডেন এনাটারপ্রইজ’র নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে সেখানে আগত নওয়াপাড়া মোকামের সর্বস্তরের ব্যবসায়ীর উদ্দেশ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ সভাপতি, যশোর জেলা ব্এিফএর সভাপতি ও নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, নব্বই এর দশকের আগে নওয়াপাড়ায় ছিলো গুটি কয়েক ধান, নারকেল ও গুড়ের আড়ৎ। খুলনায় এরশাদ শিকদারের অত্যাচারে সেখানকার ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে উঠলে নব্বইয়ের দশকের গোড়া থেকে এখানে তারা সারের মোকাম সৃষ্টি করে। এখানে বর্তমানে সার ও কয়লার ঘাট গুদামে প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করছে । গুটি কয়েক অসাধু কারবারীর জন্য মোকামের সুনাম নষ্ট হচ্ছে। পার্টিরা অন্য মোকামে ভিড় চলে গিয়েছিলো। অনেক কষ্টে তাদের ফিরিয়ে আনা হয়েছে। তিনি ভেজাল এফ এমপি সারের উদাহরণ দিয়ে বলেন, এই সার যিনি আমদানি করেছিলেন তিনি জাতির শত্রু। কৃষক উৎপাদন করতে যেয়ে ক্ষতিগ্রহস্থ হলে শুধু ওই কৃষক ক্ষতিগ্রস্থ হয় না। দেশের উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়। যে সৎ ব্যবসা করে সে মানুষের দোয়া পায়। আর অসৎ ব্যবসা করলে মানুষ তার ধ্বংস কামনা করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি গোলেন্ডন এন্টারপ্রাইজের চেয়ারম্যান আব্দুল গনি সরদার, এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আ.লীগের সভাপতি ও সার মোকামের গোড়াপত্তনকারী ব্যবসায়ী এনামুল হক বাবুল, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি তৈয়বুর রহমান।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














