আক্তার হোসেন ॥ যশোরের মণিরামপুরে বৃন্তিলা পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৯জুন) রাত ১১ টার দিকে স্বজনরা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে। সে বৃন্তিলা উপজেলার চিনাটোলা গ্রামের দেবকুমার পালের মেয়ে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় মায়ের উপর অভিমান করে কলেজ ছাত্রী আত্মাহুতি দিয়েছে বলে দাবি স্বজনদের। এই ঘটনায় বৃহস্পতিবার (১০জুন) সকালে কলেজ ছাত্রীর কাকা সুকুমার পাল বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বৃন্তিলা লেখাপড়া ছেড়ে মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। বুধবার রাতে এই নিয়ে তার মা অলোকা পাল বকাঝকা করেন। এতে প্তি হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সে। রাতে খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বজনরা বৃন্তিলাকে ঝুলতে দেখেন। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেন। মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














