চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদে করোনাকালিন সরকারি মানবিক সহায়তা হিসেবে শিশুখাদ্য, গো-খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই সহায়তা বিতরণ করা হয়। ২০টি পরিবারে শিশুখাদ্য হিসেবে ল্যাকটোজেন দুধ, ১ কেজি করে সূজি ও ১ কেজি করে চিনি দেয়া হয়। ২০ পরিবারে গো-খাদ্য হিসেবে খৈল ও ভূষি দেয়া হয়। এছাড়া ৫০ ব্যক্তিকে ৫ শত টাকা করে দেয়া হয়। এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মান্নান, জাকির হোসেন খান, রহিমা বেগম, শাহাজালাল, হাফিজুর রহমান, ফকরুল ইসলাম ইসলাম, নূরল ইসলাম শিমুল হোসেন, সবুরা বেগম ও রেশমা বেগম, ইউপি সচিব সাধন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













