এইচ এম জুয়েল রানা : অভয়নগরে অন্ত:সত্ত্বা স্ত্রী ও ৩ বছরের কন্যা হত্যার অভিযোগ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপরে যশোর – খুলনা মহাসড়কের উপজেলা পরিষদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারি কয়েকজন জানান,স্বামী কনার মন্ডল তার অন্ত:সত্ত্বা স্ত্রী পিয়া মন্ডল (২৩) ও তিন বছরের কন্যা সন্তান কথা মন্ডলকে হত্যা করেছে। জানা গেছে, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়া মন্ডলের সঙ্গে মণিরামপুর উপজেলার সুজতপুর গ্রামের ননি গোপাল মন্ডলের ছেলে মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রভাষক কনার মন্ডলের বিয়ে হয়। তাদের অরসে জন্মগ্রহণ করে কন্যা কথা মন্ডল। বর্তমানে কথার বয়স তিন বছর। গত ৭ আগস্ট শনিবার আনুমানিক ৩ টার সময় কনার মন্ডলের বাসার রান্নাঘর থেকে অন্ত;সত্ত্বা স্ত্রী পিয়া ও কন্যা কথার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের পরিবার ও বক্তাদের অভিযোগ, প্রভাষক কনার মন্ডলের পরকীয়া প্রেমের বিষয়টি তার স্ত্রী পিয়া মন্ডল জেনে যায়। যে কারণে কনার মন্ডল পরিকল্পিতভাবে তার অন্ত:সত্ত্বা স্ত্রী ও তিন বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যাকান্ডকে আত্মহত্যায় পরিণত করতে গলায় ফাঁস দিয়ে মৃতদেহ দুটি রান্নাঘরে ঝুলিয়ে রাখেন। ঘাতক কনার মন্ডলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মানববন্ধন শেষে ঘাতক কনার মন্ডলের শাস্তির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, পায়রা ইউপি সদস্য সাইফুল ইসলাম, নিহতের আতী¥য় শিক্ষক শীতল কান্তি মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম প্রমুখ।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...













