মহম্মদপুর মোগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ২০জন আহত হয়েছে। আহতদের ১২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মো. ছামাদ (২৬), শরিফুল (২৭), আলিম (১৮), রিয়াজ (২২) ও নাসির (২০)। গুরুত্বর আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে- তুহিন মোল্যা (৩০), মোস্তাক হোসেন (৫০), সোহেল রানা (২৬), সাজ্জাদ মোল্যা (৪৫), সাদেক মোল্যা (৪০), ছবির হোসেন (৫৫), আশরাফুল (৩১), গোলাম হায়দার (৪৫), গোলাম রসুল (৬০) এবং ফজিলা বেগম (৩৮)। সুত্র জানায়, এদিন বিকেলে পাল্লা শীরগ্রাম মাঠে বাবুখালী ইউনিয়ন ও দীঘা ইউনিয়নের মধ্যে প্রীতি ফুটবল চলছিলো। গোলের সামনে বল পেয়েও গোল দিতে মিস করে খেলোয়াড় আইয়ুব মোল্যা। এতে নিজ দলের খেলোয়াড় ছামাদ মোল্যা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুইজনের হাতাহাতি শুরু হয়। খেলা দেখতে আশা সমর্থকদের মাঝেও উত্তেজনা বিরাজ করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই সাবেক মেম্বর আলম নবী ও আদুজ্জামান এর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০জন আহত হয়েছে এবং ৫জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













