ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ একটি পরিবার বছরের পর বছর ধরে গ্রামের প্রায় ৩০০ নারী-পুরুষের নামে মামলা দিয়েছেন। এ পর্যন্ত অভিযুক্ত ওই পরিাবার ৩৫টি মামলায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের নাম অর্ন্তভুক্ত করেছে। গ্রামটির নাম বারফা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অর্ন্তভুক্ত। গ্রামে মোট ভোটার ৭৮০। জনসংখ্যা প্রায় ১২০০ জন। বেশির ভাগ মানুষের পেশা কৃষি কাজ। ওই গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামের দুই ভাই এসব মামলা দিয়েছেন। তার আগে তাদের বাবা আফছার বিশ্বাস গ্রামের সহজ সরল মানুষদের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে বাধ্যহয়ে কালীগঞ্জ থানার পুলিশের প থেকে অভিযুক্ত মামলাবাজ ওই পরিবার মামলা দিতে গেলে নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারক এই পরিবারের হাত থেকে রেহাই পেতে সোমবার সকালে সাধারন মানুষ সংবাদ সম্মেলন করে। এসময় অতিষ্ঠ গ্রামের নারী-পুরুষ প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিলও করে। জনাকির্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মামলাবাজির সিকার গ্রামের হতদরিদ্র আব্দুল আজিজ বিশ্বাসও, হযরত মন্ডল, তার আপন চাচাতো ভাই নজরুল বিশ্বাসের নামে ৪/৫ টি, ইকবাল মন্ডল, নজরুল মন্ডলসহ আরও অনেক নিরীহ মানুষ। এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন পাওয়া না গেলেও তার ভাই মোস্তফা কামাল সুমন জানান, আমাদের গ্রামে অনেক জমি আছে কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। যে কারনে কিছু কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা বলেন, তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে এমন কোন অপবাদ নাই বলে জানান।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













