প্রেমবাগ ইউপি নির্বাচনে প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু ভোট ২৩ ডিসেম্বর

0
286

এম. মিজানুর রহমান (লিটন), প্রেমবাগ অভয়নগর : ১০ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ৪র্থ ধাপের ৮৪০ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা হয়, যার মধ্যে অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নও রয়েছে। ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য করে তফসিল ঘোষনার পর থেকে চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর পদে সম্ভাব্য প্রার্থীদের মাঝে নির্বাচনী তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারনায় আছেন নৌকা প্রত্যাশী ০৮, বিএনপি ০৩, জাতীয় পার্টি ০১ এবং স্বতন্ত্র ০১ জন সহ মোট ১৩ জন। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের তথ্য মতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের জন্য আবেদন করেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ মূলদল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে থাকা ৮ জন, তবে সবার বক্তব্য একই, দল যাকে যোগ্য হিসাবে মনোনীত করবে তার জন্যই লড়ে যাবো। অপরদিকে বিএনপি, জাপা ও স্বতন্ত্র প্রার্থীদের স্বতঃস্ফুর্তভাবে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ করতে দেখা যায় তফশিল ঘোষনার আগ থেকেই। সব মিলিয়ে নির্বাচনী আমেজ ইউনিয়নব্যাপী। দলীয়, সতন্ত্র ও বিদ্রোহী সব মিলে কে বা কারা থাকছে শেষ পর্যন্ত, সেটি-ই দেখার অপেক্ষায় ১৫ হাজার (কমবেশি হতে পারে) ভোটার সহ গোটা ইউনিয়নবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here