এম.মিজানুর রহমান (লিটন) প্রেমবাগ, অভয়নগর ঃ দূর্ঘটনা পিছু ছাড়ছেই না । ১ দিনের ব্যবধানে ফের আরেক জনের মৃত্যু প্রেমবাগে। শোকে দিশেহারা প্রেমবাগবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চেঙ্গুটিয়া বাজারে ট্রাক-বাইক সংঘর্ষে মারা যান রেজওয়ান মোল্যা (৩৭)। সে প্রেমবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বনগ্রাম উত্তরপাড়ার ফারুক মোল্যার ছেলে। ৭২ ঘন্টার মধ্যে আরেক দুর্ঘটনায় একই গ্রামের পশ্চিমপাড়ার ইয়াকুব মোল্যার ছোট ছেলে মতিউর রহমান (৩৫) । সে জামায়েত ইসলামী অভয়নগর থানা শাখার আমীর মোঃ মশিউর রহমানের ছোট ভাই। পদ্মা সেতুর রেল প্রকল্পের আওতায় বসুন্দিয়ার ঘুনি গ্রামের মধ্যে দিয়ে বাঘারপাড়া অতিক্রম করবে যে রেললাইনটি, সেই রেললাইনের সংস্কার কাজের শ্রমিক ছিলেন মতিউর। গতকাল সকাল ৭.০০টার দিকে রাধানগরে রেললাইনের একটি ব্রীজের নির্মানকাজ চলমান অবস্থায় শ্রমিক মতিউর রহমান (৩৫) ২০/২২ ফুট উপর থেকে পা পিছলে ব্রিজের নিচে জমানো কংক্রিটের উপর পড়ে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে পৌছানোর কিছু সময় পর চিকিৎসারত অবস্থায় মারা যায় মতিউর। মতিউরের ২ সন্তান, পিতা, মাতা, স্ত্রীসহ পুরো পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















