বাঁগআচড়া (শার্শা) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত মোস্তাক ধাবকের দাফন সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর রাত ১০ টায় বাঁগাচড়া বাজার জামে মসজিদে সহস্র মানুষের উপস্থিতিতে নামাজে জানাযা শেষে তাকে সাতমাইল ধাবক পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আঃ খালেক ধাবকের পুত্র। গত ১৬ নভেম্বর রাতে প্রতিপরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এলাকাবাসী জানান, শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের আনারস মার্কার সর্মথকরা বাগআঁচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুল মামুর জামে মসজিদের সামনে তাদের উপর প্রতিপরা হামলা চালায় এতে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবকসহ আরো তিন জন গুরুতর আহত হন। এদের মধ্যে মোস্তাক ধাবক ও তার ভাই, পিতা আব্দুল খালেক ধাবক রয়েছেন। মোস্তাক ধাবকের ভাই পিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সঙ্গত কারনে এরা নিহতের নামাজে জানাযা ও দাফন কার্যক্রমে অংশ গ্রহন করতে পারেননি। তবে মোস্তাক ধাবকের নামাজে জানাযা ও দাফন কালীন শোকের এক হ্নদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অশ্রু আর আবেগে তার শেষ বিদায় জানায় উপস্থিত স্বজন ও মানুষ। এসময় সেখানে উপস্থিত ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক। এদিকে নৌকা প্রতীকধারী ইলিয়াছ কবির বকুলসহ ১২ জনের নামে মোস্তাক ধাবক হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার মামলার আসামি আবু তালেব মেম্বর কে র্যাব সদস্যরা আটক করেছে। শনিবার থেকেই প্রশাসনের আসামি আটক অভিযান শুরু হয়েছে। ১৭ নভেম্বর নাম উল্লেখ ১২ সহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি রজ্জু করেন নিহতের চাচাতো ভাই শফিক মাহমুদ। পুুত্রের করুন মৃত্যু বরণের পর আহত পিতা আব্দুল খালেক খোদে ধাবকের অবস্থাও সঙ্কটাপন্ন। চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন। আব্দুল খালেক ওরফে খোতি ধাবক সাতমাইলের ফজর আলীর পুত্র। খালেক ধাবকের আরেক পুত্র সাইদ ধাবক চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার আনছার বিশ্বাসের পুত্র নিশান। এরা সকলেই স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক তথা আনারস প্রতীকের অনুসারি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














