রাজগঞ্জ প্রতিনিধি : আগামী ২৮ নভেম্বর-২০২১, মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলে রোববার (২১ নভেম্বর-২০২১) বিকালে ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম রবিউল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী স. ম. আলাউদ্দীনকে (চশমা মার্কা) সাথে নিয়ে হানুয়ার গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেছে। ভোট প্রার্থনাকালে এসএম রবিউল ইসলামের নেতৃত্বে হানুয়ারের বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক চশমা মার্কার কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী স.ম আলাউদ্দীন বলেন- আমি অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমি ঝাঁপা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে চাই। আমি মানুষের সেবক হয়ে মানুষের মাঝে থাকতে চাই। এরপর সন্ধ্যায় কর্মী-সমর্থকবৃন্দের সাথে বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যান চেয়ারম্যান পদথপ্রার্থী স.ম আলাউদ্দীন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














