জসিম উদ্দিন, শার্শা : যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আঃ রশিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঃ রশিদ শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের মৃত আনার আলীর ছেলে। নাভারণ হাইওয়ে থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, বেলা সাড়ে ১১ টার সময় নিহত আ: রশিদ সাইকেল যোগে বেনেয়ালী গ্রামে মেয়ে বাড়ি যাচ্ছিলো। প্রতিমধ্যে কলাগাছি নামক স্থানে পৌছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো জ -১৪-০৮১১ নাম্বারের একটি বাস তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মাধ্যমে বাসটিকে আটক করা গেলেও কৌশলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














