এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় করোনা পজিটিভ হওয়া ৭ ব্যক্তির সকলেই সুস্থ ও ভালো আছেন। তবে নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত অফিসিয়ালি এদের সুস্থ ও করোনামুক্ত বলার সময় এখনো আসেনি। দৃশ্যমান প্রত্যেকে সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রথম করোনা আক্রান্ত উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের মাজেদুল (৩৬) ও তাঁর স্ত্রী মিম (২২) বর্তমানে সুস্থ ও করোনা উপসর্গবিহিন অবস্থায় রয়েছেন বলে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি শুক্রবার জানান। তিনি জানান, গত ৪ দিন আগে এ দু’জনের নমুনা নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিশ্বাস, রিপোর্ট ভালো আসবে। আর হিজলদি গ্রামের ইব্রাহিম (২২) ভালো ও সুস্থ আছেন। হোম আইসোলেশনে তিনি গান গেয়ে ও শুনে সময় কাটাচ্ছেন বলে ইউপি চেয়ারম্যান জানান। ইব্রাহিমের নমুনা শুক্রবার সংগ্রহ করার কথা। এদিকে একই ইউনিয়নের করোনা পজিটিভ নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম ওরফে সালেহ (৫২), তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২) বর্তমানে ভালো ও সুস্থ আছেন। এই পরিবারের ৩ জনের মধ্যে আবুল কালাম ওরফে সালেহ একটু অসুস্থ হয়ে পড়লেও স্ত্রী ও ছেলে পজিটিভ হওয়ার পর থেকে এ পর্যন্ত সুস্থ আছেন। গত দু’দিন আবুল কালাম ওরফে সালেহও সুস্থ বোধ করছেন। এখন তিনি ঠিকমতো খেতে পারছেন। সেলফোনে তিনি জানান, আল্লাহ তাকে সুস্থ করে তুলেছেন। আর গত ২ জুন করোনা পজিটিভ হওয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের নায়ারণগঞ্জ ফেরত যুবক ইমরান (২৭) সুস্থ আছেন বলে জানা গেছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডা: জিয়াউর রহমান জানান, উপজেলার করোনা আক্রান্ত সকলেই ভালো আছেন। অনেকেই সুস্থ। কিন্তু তাদের ফলোআপ রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রসঙ্গত: উল্লেখ্য, কলারোয়ায় গত ১৬ মে মাজেদুল, ২০ মে তাঁর স্ত্রী মিম, ২২ মে ইব্রাহিম, ২৪ মে আবুল কালাম ওরফে সালেহ, ২৭ মে তাঁর স্ত্রী সালেহা ও ছেলে খালিদুর এবং সর্বশেষ ২ জুন ইমরান করোনা পজিটিভ হন। এদের মধ্যে প্রথম ৬ জনের বাড়ি চন্দনপুর ইউনিয়নের পাশাপাশি গ্রামে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...













