বেনাপোল থেকে এনামুলহক ঃ ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নে দলীয় ঘোষিত নৌকার প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করলেন উলশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়নাল হক। শুক্রবার (২৬ই নভেম্বর) সকালে শার্শা উপজেলা চত্তরে শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের পরামর্শে ও নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ান আয়নাল হক। আয়নাল বলেন, ইউনিয়নবাসীর ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও মাননীয় প্রতিমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে, আমি নৌকার মাঝিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এসময় দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














