বাগআঁচড়া প্রতিনিধি : রবিবার ২৮ শে নভেম্বর শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।আর এ নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে শার্শার বাগআঁচড়ায় নেতাকর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করেছে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক। সোমবার(২৯ নভেম্বর) দিনভর বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক জানান,তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগআঁচড়ায় সহিংসতা করে আমার প্রতিপ আমার অনেক নেতাকর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়েছিলো। তাদের মধ্য একজনের মৃত্যু ও হয়। আমি কখনো মারামারি হানাহানি পছন্দ করিনা। আমি জনগনের ভোটে বিশ্বাসী ছিলাম।সেই জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ব্যালোটের মাধ্যমে বিজয়ী করেছে। আমি আমার ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞ।তাই আমি মারামারি হানাহানি করে প্রতিশোধ নিতে চাই না।দেশে আইন আছে আদালত আছে। যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। তাই আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করবো তারা যেন কোন সহিংসতার পথে না যায়। তাই মাইকিং করে সকলকে নির্বাচন পরবর্তী কোনো মারামারি হানাহানিতে না যাইই সেই জন্য সতর্ক করা হয়েছে। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেকের এমন মহৎ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














