মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০ ডিসেম্বর। এই নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচনে আগ্রহী তরুণ সমাজসেবী প্রবেশনাল এ্যাডভোকেট ইদ্রিস আলম।
তরুণ সমাজসেবী প্রবেশনাল এ্যাডভোকেট ইদ্রিস আলম ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগের দিন তিনি নির্দিষ্ট ফি দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তার ভোটার নম্বর ১৮৩। মোট ভোটার সংখ্যা ৩৮৬ জন। এছাড়া ১৩ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর অর্থ ৩৯৯ জন এবার ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে পারবেন। কামালপুর, কামালপুর রাজবংশীপুর, তুলা গোলদারপাড়া, বাহির মল্লিক, পান্তাপাড়া, ভাটপাড়া, চৌঘাটা, বলরামপুর, ভগবতিপুর, রামপুর, ডহরসিংহা, পূর্বপান্তাপাড়া, খড়িচাডাঙ্গা, বাজুয়াডাঙ্গায় এসব ভোটারের অবস্থান। প্রবেশনাল এ্যাডভোকেট সাংবাদিক ইদ্রিস আলম জানান, নির্বাচিত হলে তিনি স্কল ও আঙিনায় সিসি ক্যামেরা স্থাপন করবেন। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের জবাব দিহীতা প্রতিষ্ঠিত হবে। একই ভাবে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি স্কুল প্রাপ্তীতে তিনি ভূমিকা রাখতে চান। তিনি প্রধান শিক্ষক জাকির হোসেনের কাছে স্কুলের উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। একেক ভোটার পাঁচটি পদে ভোট দিতে পারবেন। প্রাথমিক পর্বের নির্বাচন শেষে নির্বাচিতরাই সভাপতি, সাধারন সম্পাদক, শিক্ষানুরাগী, অভিভাবক সদস্য, ক্রীড়া সম্পাদক নির্বাচিত করবেন। অভিভাবক সদস্য পদের বিপরীতে সাংবাদিক প্রবেশনাল এ্যাডভোকেট ইদ্রিস আলম ছাড়াও রমজান, আব্দুল কাদের, বিল্লাল, বাবলু, মোস্তফা, মশিউল আজম, মনোনয়ন পত্র ক্রয় করেছেন।















