চৌগাছা পৌর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মাদকসহ রবিউল ইসলাম (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ডিসেম্বর) উপজেলার খড়িঞ্চা বাজার থেকে ভোর ৬.৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির সাথে থাকা এক সহযোগী যশোর ফুলবাড়ির জোহর আলী মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪০) পালিয়ে যেতে সম হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম যশোর জেলার কোতোয়ালি থানার ওসমানপুর গ্রামের মোমিন আলী বিশ্বাসের ছেলে। এসময় আসামীর নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চৌগাছা থানার এ এস আই মোঃ কামালের নেতৃত্বে এস আই বিপ্লব, কনস্টেবল শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। এএসআই মোঃ কামাল বলেন, মঙ্গলবার ভোর ৬.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খড়িঞ্চা বাজারে অবস্থানরত পুড়াপাড়া বাজার থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়া আসামী রবিউল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করি। এবং আসামীর এক সহযোগী সিরাজুল ইসলাম দৌড়ে পালাতে সম হয়। তিনি আরো বলেন, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন, সুতরাং মামলা হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














