নিখোজের চারদিন পর ভৈরব নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

0
332

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : নিখোজের চারদিন পর ভৈরবনদ থেকে রোকেয়া বেগম (৭৯) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ¯’ানীয় লোকজন ভৈরবনদের মধ্যপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত রোকেয়া বেগম অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ওয়াজেদ আলী গাজীর স্ত্রী। তিনি নওয়াপাড়া আকিজ জুট মিলে শ্রমিকের কাজ করতো। নিহতের ছেলে খলিলুর রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুরের বেগম ভৈরবনদে গোসল করতে যায়। এরপর মাকে খুজে পাওয়া যায় না। ঘটনার পর আমরা ডুবুরী দিয়ে ভৈরবনদে অনেক খোজাখুজি করেও পায়নি। গতকাল একটি মরদেহ ভৈরবনদে মধ্যপুর এলাকায় ভাসছে বলে এলাকার লোকজন খবর দেয়্ সেখানে যেয়ে আমরা মরদেহটি আমার মায়ের বলে সনাক্ত করি। এবং নৌ পুলিশকে লিখিত দিয়ে আমার মায়ের লাশ নিয়ে আসি। নওয়াপাড়া নৌ ফাড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন “রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের ভাষ্যমতে ধারনা করা হ”েছ ভৈরবনদে পড়ে তিনি মারা গেছেন। আমরা সুরতহাল করেই তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here