স্টাফ রিপোর্টার : ৫লাখ যৌতুক নিয়ে বাকী দাবিকৃত ৩লাখ টাকার জন্য গৃহবধূ কহিনুর বেগমনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যৌতুক লোভী স্বামী যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা টাওয়ারের মোড় ফজলুর করিম টুটুলের বাড়ির ভাড়াটিয়া মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম। সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের নিজাম আলীর মেয়ে কহিনুর বেগম বাদি হয়ে স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার এজাহার দায়ের করেন বলেন বিগত ১৯৯৭ সালে রফিকুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের ৫/৬ বছর পর থেকে স্বামী রফিকুল ইসলাম তার কাছে ৮লাখ টাকা যৌতুক দাবি করে। এনিয়ে নির্যাতনের মুখে দুই সন্তান হয়। রফিকুল ইসলামের দাবীর মুখে ৫লাখ টাকা যৌতুক প্রদান করে কহিনুর বেগমের পিতার পরিবার। ৫লাখ টাকা যৌতুক পাওয়ার পর পুনরায় বাকী ৩লাখ টাকার জন্য নির্যাতন শুরু করে কহিনুর বেগমের উপর। গত ১৫ মে রাত ১০ টায় শহরের ভাড়া বাড়িতে যৌতুকের ৩লাখ টাকার জন্য রফিকুল ইসলাম কহিনুর বেগমকে মারপিট পূর্বক শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













