মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরের কেশবপুর উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাত হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় রান্না করা ১০ হাড়ি খিচুড়ি জব্দ করে দেয়া হয়েছে স্থানীয় এতিমখানায়। বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলে রঘুরামপুর এলাকায় কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন। এ সময় তিনি ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ওই প্রার্থীর কর্মী উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের রফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, রান্না করা ১০ হাড়ি খিচুড়ি জব্দ করে স্থানীয় কয়েকটি এতিমখানায় ও শিশুদের মধ্যে বিলি করে দেয়া হয়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














