রাসেল মাহমুদ : যশোর সদরের রূপদিয়া সহ বিভিন্ন অঞ্চলের কৃষকেরা সম্প্রতি হিমশীতল হাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপো করে কোঁমর বেঁধে মাঠে নেমেছে বোরো আবাদ চাষে। এখন বোরো আবাদে ধানের চারা রোপনে উপযুক্ত করতে সেচকাজ, লাঙ্গল ও জমি সমানে করতে ব্যস্ত সময় পার করছে তারা। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর, রূপদিয়া, হাটবিলা, জিরাট, শাখাঁরীগাতী, বলরামপুর, গোপালপুর, ঘোড়াগাছা ও কচুয়া ইউনিয়নের, মথুরাপুর, মুনসেফপুর, মালিডাঙ্গা, দিয়াপাড়া, ঘুনি, পদ্মবিলা, সহ এতদা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে এখন বোরো আবাদের কাজে ব্যাপক প্রস্তুতি লণিয়। ভোরের আলো ফুঁটতে না ফুঁটতে কোঁমর বেঁধে ফসলের মাঠ প্রস্তুতের কাজে নেমে পড়ছে অঞ্চলের বোরো ধান চাষিরা। শীতের সকালে বীজতলায় বোনা ধানের চারা পরিচর্যার পাশাপাশি বিভিন্ন জাতের ধান রোপনের জমি প্রস্তুতের কাজ চলছে পুরোদমে। নদীর পাড়, খালের ধার, রাস্তার পাশে জমিতে, বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন শুধু ধানের কোচি চারার সবুজ গালিচা। কোথাও গভীর নলকূপ থেকে চলছে জলসেচ কোথাও দেখা যাচ্ছে ট্রাক্টর, পাওয়ার টিলার, গরু নাঙ্গল ইত্যাদি দিয়ে জমি চাষ দিয়ে ধান চারা রোপণের উপযুক্ত করে তোলার শেষ কাজ। অনেক স্থানে আবার জমি প্রস্তুত শেষে বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা নিয়ে যাওয়া হচ্ছে ধানের চারা। সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে কোথাও কোথাও ইতোমধ্য বোরো আবাদের জন্য কৃষকরা জমি তৈরি করে ধানের চারা রোপণও শেষ করেছে ফেলেছে। নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের কৃষক মুন্সী ফারুক হোসেন জানান, প্রায় ৩ একর জমিতে এবার বোরো ধান চাষ করবেন তিনি। এজন্য ৫ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছিলেন। ইতোমধ্যে তিনি বেশির ভাগ জমিতে চারা রোপনের কাজও সম্পন্ন করে ফেলেছে। গেলো বছর বোরো ফসলে ভালো ফলন হওয়ায় এবারো চাষে উৎসাহ পেয়েছেন। একই ইউনিয়নের হাটবিলা গ্রামের কৃষক জামাল গাজী জানান, প্রায় ৫ একর জমিতে এবার বোরো আবাদ করবেন তিনি। আল্লাহ্ সহায় থাকলে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে না পড়লে আশানুরূপ ফসল ফলবে বলে ধারণা করছে। অনেক স্থানের জমিতে এরই মধ্যে রোপনকৃত ধানের চারা বেশ বেড়েও উঠছে, হালকা বাতাসে দোল খাচ্ছে সবুজ পাতার ধান েেত। আর এখনো বেশির ভাগ জমিতে চলছে চারা রোপনের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন এ কাজে। দ্রুত সময়ের মধ্য তে প্রস্তুতিকরণ কাজ সেরে নিতে জমির আইলে বসেই দুপুরের খাবার সেরে নিচ্ছে চাষি গৃহস্থ ও কৃষকরা। শীত ও হিমেল হাওয়া উপো করে বীজতলা থেকে চারা তুলে রোপন করছেন জমিতে। গেল আমন মৌসুমে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো মৌসুমে ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে যশোর সদরসহ বিভিন্ন অঞ্চলের কৃষকদের। এই অঞ্চলে আবহাওয়া ও রোগ বালাই কম হওয়ায় প্রতিবছর ধানের উৎপাদন বেশ ভালোই হচ্ছে বলে জানান চাষিরা।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














