কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছে মামলার প্রধান আসামী শাহিন। শুক্রবার মধ্যরাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া অভিযান চালিয়ে দৌলতপুর গ্রামের একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার সন্ধ্যার দিকে আমরুলকে মাত্র তিন’শ টাকার জন্য হত্যা করে শাহিন। নিহত আমিরুল ইসলাম দৌলতপুর গ্রামের জবেদ বিশ^াসের ছেলে। গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল মন্ডলের ছেলে শাহিন হোসেন আমিরুলের দুলাভাইয়ের নিকট একটি ছাগল বিক্রি করে। বেশ কিছুদিন পর ওই ছাগলের টাকা আরও ৩’শ পাবে বলে দাবি করেন শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। শুক্রবার রাতে আমিরুল ইসলাম যখন গ্রামের রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ওৎ পেতে থাকা শাহিন ধারালো গাছি দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহসান হাবিব জানান, মাথা, বুক ও পিঠে প্রায় ৭/৮ টি জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন ঝামেলা হচ্ছিল। বৃহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশোধও করা হয়। মাত্র ৩’শ টাকার জন্য শাহিন নামের এক যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...













