আনিছুর রহমান স্টাফ রিপোর্টার:- মনিরামপুরের হোগলাডাঙ্গা মেথোডিষ্ট চার্চের উদ্যোগে এবং অপারেশন জেনারেশনের সহযোগীতায় ৩৯০ জন শিশুর মধ্যে বিনামূল্যে গিফট বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার হোগলাডাঙ্গা মেথোডিক চার্চে গিফট বক্স বিতরণ পূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হোগলাডাঙ্গা মেথোডিষ্ট চার্চের পালক রেভা বার্ণোবাস শংকর দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর লিটন অপারেশন জেনারেনের আঞ্চলিক ম্যানেজার সুজিত বিশ্বাষ, রনি বিশ্বাস, প্রকল্প (ভারপ্রাপ্ত) ম্যানেজার সঞ্জয় বাড়ৈ, প্রধান শিক্ষক তপতী রানী সরকার, মো: ইতিয়ার হোসেন, শংকর দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের পালকবৃন্দ, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৩৯০ জন শিশুর মাঝে গিফট বক্স বিতরণ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














