প্রেস বিজ্ঞপ্তি : ১১ মার্চ ২০২৩ শনিবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আরএন রোডের মদিনা হোটেলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও বন্ধ হওয়া হোটেলের শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ। নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনাদি পরিশোধ না করে মদিনা হোটেল মালিককে অন্যায়ভাবে ঈদের আগে প্রতিষ্ঠান বন্ধ না করার আহ্বান জানান। নেতৃবন্দ অভিযোগ করে বলেন যে, শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনা পরিশোধের জন্য মালিককে লিখিতভাবে চিঠি দেওয়ার পরও মালিক তাতে কর্ণপাত না করে প্রতিষ্ঠান বন্ধ করে অর্ধ শতাধিক শ্রমিককে পথে বসিয়েছেন। শ্রমিক নেতৃবন্দ আরও অভিযোগ করে বলেন, মালিক বিগত ১১ মাস প্রতিষ্ঠান পরিচালনা করে এখন লোকসানের অজুহাত তুলে শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) প্রদান না করার পাঁয়তারা করছেন। এ প্রেক্ষিতে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে অধিকার আদায় আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














