পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত ১ হাজার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সুজিত কুমার মন্ডল, ইউপি সচিব ফারুক হোসেন, প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন গাজী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনতী মন্ডল, রমেছা বেগম, গ্রাম আদালত সহকারী বাবুল হোসেন। অপরদিকে, চাঁদখালী ইউনিয়ন পরিষদে সরকারি চাল ৪৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ঝংকর ঢালী, সচিব আব্বাস উদ্দীন, ইউপি সদস্য লুৎফর রহমান, শফিকুল ইসলাম, মশিউর রহমান রাজু, নজরুল ইসলাম হিরা, সুষমা মন্ডল, গ্রাম আদালত সহকারী কৃষ্ণা রাণী সরকার।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














