স্টাফ রিপোর্টার:যশোরের বাঘারপাড়ায় একটি ক্লিনিকের মালিকের কাছে একলাখ টাকা চাঁদাদাবির অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী পাঁচ যুবকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি করেছেন নাড়িকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকের মালিক জামিউল হাসান সেতু। আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয়ধারী নাসিম রেজা, ইয়াসিন, ইমাম আলী বিপ্লব, শাওন ও মাইটিভি সাংবাদিক পরিচয়ধারী আক্তারুজ্জামান মিম। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামি রোববার আদেশের জন্য দিন ধার্য করেছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ১০ এপ্রিল বিকেলে আসামিরা তার ক্লিনিকে প্রবেশ করে তাদের ক্যামেরায় বিভিন্ন চিত্র ভিডিও ধারণ করতে থাকে। তারা রুগিদের মনে ভীতিকর পরিবশে সৃষ্টি করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রেসক্লাবের সদস্যদাবি করে। এছাড়া আক্তারুজ্জামান মীম মাই টিভি ও অন্যরা সকলেই এশিয়ান টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা বাদীকে জানায় তার ক্লিনিকের বিষয়ে নানা অভিযোগ রয়েছে। কি অভিযোগ জানতে চাইলে নানা ধরনের অসঙ্গতিপূর্ন কথাবলে । শেষমেষ একলাখ টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে না চাইলে নানা ধরণের হুমকি ধামকি দেয়। এসময় তারা রোগীদের সাথেও খারাপ আচরণ শুরু করে। বাধ্য হয়ে বাদী আসামিদের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেয়। এসময় আসামিরা বলে বাকী ৯৫ হাজার টাকা ১০ দিনের মধ্যে দিতে হবে অন্যথায় বাদীর প্রতিষ্ঠানের ক্ষতি ও তাকে হেয়পতিপন্ন করার হুসিয়ারি দিয়ে চলে যায়। পরে সেতু অন্য সাংবাদিকদের সাথে খোঁজখবর নিয়ে জানতে পারেন আসামিরা কেউই প্রেসক্লাব যশোরের সদস্য না। তাদের মুল পেশায় চাঁদাবাজী করা। বাধ্য হয়ে তিনি বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














