এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলে ও যশোরের মনিরামপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি)শেখ মনিরুজ্জামান সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। শেখ মনিরুজ্জামান একজন ব্যতিক্রমধর্মী মিষ্ট ভাসি পুলিশ অফিসার ছিলেন। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দেশ ও জনগনের কল্যাণে কাজ করে গিয়েছেন।“পুলিশ জনগণের বন্ধু”তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার ছিলেন যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা এবং মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করে যাচ্ছেন দেশের কল্যাণে। মনিরামপুর থানার মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ দক্ষ পুলিশ অফিসার ছিলেন। তার চোখে ধনী–গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান।তিনি বিভিন্ন সময় মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন।তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও অবদান রেখেছেন।মনিরামপুর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। তার সুনিপুণ দক্ষতার ও বুদ্ধি মত্তার মাধ্যমে সুষ্ঠ তদন্তের ফলে দোষীরা খুব দ্রুতই আইনের আওতায় চলে আসে। তাঁর দায়িত্বরত এলাকার একাধিক মানুষ বলেন, তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এলাকা মাদক, চাদাঁবাজ, দখলবাজ, ইভটিজার, জঙ্গি, মিথ্যা মামলায় হয়রানী, অস্ত্রধারী সন্ত্রাসী অনেকটাই মুক্ত। তারা আরো বলেন, তাঁর মতো একজন সৎ পুলিশ অফিসার পেয়ে আমরা সত্যিই ধন্য। তাকে যে কোন সময় যে কোন মুহুর্তে তাকে ফোন করলে পাওয়া যেত।সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবসেবার উন্মুক্ত প্লাটফর্ম পুলিশের চাকরি। সেবার মনোভাব নিয়ে নিজেকে জনসম্পৃক্ত রেখেই আমাদের কাজ করতে হয়।কর্মস্থল পরিবর্তন হলেও মনিরামপুর উপজেলার প্রতিটি মানুষের ভালোবাসা আমার হৃদয়ে থাকবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে তাদেরকে হেফাজত করতে , মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে মনিরামপুর থাকা কালিন কতটুকু পেরেছি সেটা জনগণই ভাল বলতে পারবেন আমার নতুন কর্মস্থল শার্শা থানা আমার জন্য সবাই দোয়া করবেন।মনিরামপুর পৌর এলাকার জহির রায়হান বলেন, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করেছেন।জীবন সংগ্রামকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য প্রয়োজন সঠিক মানুষের সঠিক পুলিশ অফিসারের । যে দিন বাংলাদেশের প্রতিটা থানায় একজন করে এমন অফিসার ইনচার্জ সৎ পুলিশ অফিসার থাকবেন সেদিনই বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ, সুন্দর এবং শান্তিময় দেশ। সুদক্ষ, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তাকে বিদায় জানাতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














