পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পৌরসভায় গণউপদ্রব ঠেকাতে থানা পুলিশ বিভিন্ন স্থানে ব্লক রেডে ১৬জন গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা হতে রাত ৮টা পর্যন্ত সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও ওসি মোঃ এজাজ শফী’র নেতৃত্বে এসআই মুনতাসির মামুন, সাঈদুল ইসলাম, পলাশ, এএসআই নাজির, জিল্লুর, নাছির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হলেন, আজমাঈন আবরার জীম, বিশ্বজিৎ শীল, হৃদয় শীল, বাপ্পি দাশ, রবিউল ইসলাম, মাসুদ রানা, কালাম গাজী, রাজিবুল ইসলাম রাজু, সাজু, সাইফুল গাজী, ইমন গাজী, সোহেল মোল্লা, সোহরাব মোড়ল, মানিক সরদার, রায়হান পারভেজ ও সুব্রত ঢালী। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গণউপদ্রব ঠেকাতে এদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরোও বলেন, উপযুক্ত জামিনদার ও অভিভাবক পাওয়ায় সদাচরণ করার লক্ষে কার্যবিধির ৫৭ ধারায় প্রকৃত অভিভাবকের নিকট জিম্মায় জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজ
যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো...
খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার...
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাঁধার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
যশোর অফিস : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল
যশোর অফিস : যশোর শহরের বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।
সোমবার (২...
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...













