যশোর প্রতিনিধি : শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে শোক মিছিল করেছে জেলা আওয়ামী
লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে এই
মিছিল অনুষ্ঠিত হয়। শহরের নেতাজী সুভাষ চন্দ্র রোডে আওয়ামী লীগের
প্রধান কার্যালয়ের সামনে থেকে এ শোক মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম
মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। মিছিলে অংশ নেন জেলা
আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির কবু, মুক্তিযুদ্ধ বিষয়ক
সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপদপ্তর সম্পাদক অহেদুল ইসলাম তরফদার,
সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের
সদস্য মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, গোলাম
মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, কেন্দ্রীয় মহিলা
আওয়ামী লীগের নেত্রী হাজেরা পারভীন, শহর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক
সহসভাপতি রবিউল ইসলাম শাহীন, বর্তমান সভাপতি সালাউদ্দিন কবির
পিয়াস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন, জেলা
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ, ইউপি
চেয়ারম্যান শামীম রেজা, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন,
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান
হোসেন প্রমুখ। মিছিল শেষে শেষে দড়াটানায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্বালন করেছে
জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকের মাসের
প্রথম প্রহরে যশোর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ম্যুরালে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক
তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন
সহসভাপতি ইয়াসির আরাফাত তরুণ ও রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ
সম্পাদক রাজু রানা, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন ও এস এম তানভীর আহমেদ রিয়েল, শহর কমিটির আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।















