স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় সান্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মিছিলটি যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইস্কুল গেট থেকে শুরু করে নওয়াপাড়া স্টেশন বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলদারী ও রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রনেতা আশিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা ছাত্রনেতা রাকিব হাসান। তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ছাত্র সমাজ সব সময় রাজপথে থাকবে। এছাড়া আরও বক্তব্য রাখেন, ছাত্রনেতা মোল্লা মোহাম্মদ ইরফান, ফয়সাল আহমেদ, আজাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, হাসিবুল শেখ, জুবায়ের হোসেন, সাকিব হোসেন, আইয়ুব হোসেন, আঃ আহাদ, সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব, আমানুল্লাহ সাদিকসহ অন্যন্যরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














