জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলের নড়াগাতীতে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন আসামি গ্রেফতার। গত (১৪ নভেম্বর ২০২৪) নড়াইল নড়াগাতী থানাধীন পাকুড়িয়া গ্রামে ভিকটিম হামিদা (৬), পিতা-শাহানুর সেখ প্রতিবেশি রবিউল সিকদারের স্ত্রী ফরিদা বেগম কর্তৃক হত্যাকান্ডের শিকার হয়। উক্ত ঘটনায় নড়াইল নড়াগাতী থানার মামলা নং-২ তারিখ (১৫/১১/২০২৪) ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অতঃপর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকায় গত (১/১২/২০২৪) তারিখ ০৯:০৫ ঘটিকায় রবিউল সিকদারের মেয়ে সুমি খানম (১৪) কে এবং গত (১৯/১২/২০২৪) তারিখ রবিউল সিকদার ও তার স্ত্রী ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। আসামি ফরিদা বেগমের বর্ণনা অনুযায়ী ভিকটিম মৃত হামিদা তাদের প্রতিবেশি শাহানুর শেখ ও হাওয়া বেগমের মেয়ে। ভিকটিমদের সাথে আসামিদের পারিবারিক কলহ নিয়ে ছিল। এছাড়াও রবিউলদের বাড়ির অপর পাশে তোতা সিকদারদের সাথেও তাদের পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের জের ধরে তোতা সিকদার ও তার ছেলে ফেরদৌস রবিউল ও তার স্ত্রীকে মারধর করে। উক্ত মারধরের ঘটনায় রবিউলের পরিবারের মধ্যে রাগ ও ক্ষোভের জন্ম হয় এবং তারা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক ফরিদা বেগম তার মেয়ে সুমিকে দিয়ে কিছু চিরকুট লেখায় ও ভিকটিম হামিদাদের বাড়ির আশপাশে আগুন দেয়। এই চিরকুট লেখা ও আগুন দেওয়ার বিষয়ে বারবার রবিউল ও তার পরিবারের সদস্যরা তোতার ছেলে ফেরদৌসকে দোষারোপ করে। উক্ত ঘটনা গুলো একাধিকবার হলে ভিকটিম হামিদার পরিবারের সদস্যরাও ফেরদৌসকে সন্দেহ করতে থাকে। এই সুযোগে ফরিদা বেগম গত বৃহস্পতিবার বিকালের দিকে হামিদাকে একা পেয়ে মুখচেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে একটি সাদা রং এর প্লাস্টিকের বস্তায় ভরে ধান ক্ষেতে রেখে আসে। আসামি ফরিদা বেগমকে যেন কেউ সন্দেহ না করে এজন্য সে ভিকটিম হামিদার বাবা ও রবিউলের সাথে ধান ক্ষেতে পানি দিতে যাই এবং উক্ত হত্যাকান্ডের দায় ভার তোতা ও তার পরিবারের সদস্যদের উপর দেয়। আসামি ফরিদা বেগম অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














