জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার জয়পুর সহ কয়েকটি গ্রামে অভিনব পদ্ধতিতে খেজুরের রস সংগ্রহ করছে গাছিরা।বড় বড় খেজুরের গাছের মাথায় নলিতে রশি দিয়ে টানা বেধে গাছের নিচে মাটির কলসি(ভাড়) বেধে রাখছেন আর রশি বেয়ে রস মাটির কলসিতে জমছে।এলাকার গাছিরা বলেন লম্বা গাছ থেকে রস সংগ্রহ করা ঝুকিপূর্ন এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং এই শীতে গাছে উঠতে যেয়ে পা পিছলে পড়ে গেলে ঘটতে পারে দূর্ঘটনা তাই ঝামেলা এড়াতে নলিতে রশি বেধে গাছের গোড়ার দিকে সুবিধাজনক স্হানে ভাড় পেতে রাখা হয় ফলে রশি বেয়ে গড়িয়ে রস ভাড়ে এসে জমা হয় নির্দিষ্ট সময়ের পর ভাড় থেকে গাছিরা রস সংগ্রহ করে অল্প সময়ের মধ্যেই পুনরায় গাছে মাটির কলসি পেতে রাখেন।এই পদ্ধতিতে সহজেই গাছিরা রস সংগ্রহ করতে পারে।এ পদ্ধতি ব্যাবহার করা হয় বড় বড় খেজুর গাছের ক্ষেত্রে।শেখপাড়া খানপুর গ্রামের মাহবুর হোসেন বলেন এরকম পদ্ধতিতে রস সংগ্রহ করতে পূর্বে কখনো দেখিনি এই পদ্ধতিতে রস সংগ্রহ করা গাছিদের জন্যে নিরাপদ বলে আমি মনে করি।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














