যশোর অফিস : যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বড়ভাই কামাল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে শহরের প্যারিস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানার একদল পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একাধিক সূত্রে সত্যতা নিশ্চিত করা হয়েছে। এরআগে ৪ জানুয়ারি শনিবার আনোয়ার হোসেন বিপুলের অন্যতম সহচর নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের একাধিক সূত্রের দাবি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিপুলের বড়ভাই কামাল হোসেন পলাশকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে-এমনটি প্রত্যাশা করছে পুলিশ। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়নি।
Home
যশোর স্পেশাল যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা বিপুলের বড়ভাই কামাল পলাশকে...
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














