শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

0
7

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন জামাল হোসেনের ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিস্তলটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পুরাতন দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় শার্শা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ৬ নভেম্বর ২০২৬ তারিখে ৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here