যশোরে ডায়াবেটিস দিবস পালন

0
23

স্টাফ রিপোর্টার : ডায়াবেটিসে দেরি নয় , পদক্ষেপ নিন এখনই ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর ডায়াবেটিস সমিতি,আহাদ ডায়াবেটিস এন্ড হেলথ্ কমপ্লেক্স বালিয়াডাঙ্গা যশোরের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ) সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আহাদ ডায়াবেটিস এন্ড হেলথ্ কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান শাহিন ,চিফ এক্সিকিউটিভ অফিসার ডাঃ মীর ফয়জুল ইসলাম, কনসালটেন্ট ডাঃ কাজী মুস্তাফিজুর রহমান,জুনিয়র কনসালটেন্ট ডাঃ প্রদীপ কুমার গাইন,মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পায়ের সুস্থতা মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ে নানা ধরণের জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা জরুরি ।
তারা আরও বলেন, ডায়াবেটিস ফুটসহ পায়ের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি পায়ের রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here