স্টাফ রিপোর্টার : যশোর বাঘারপাড়ার খবির-উর-রহমান কলেজের নৈশ্যপ্রহরীকে মারপিটের ঘটনায় থানায় পাল্টা মামলা হয়েছে। মামলায় কলেজের অধ্যক্ষ, আহত নৈশ্যপ্রহরীসহ ১২ জনকে আসামি করা হয়েছে। শনিবার কলেজের সভাপতির মামা শ্বশুর নরসিংহপুর গ্রামের নাজিম আল কিরা বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো বাঘারপাড়ার খর্দ্দ বনগ্রামের মৃত মুনসুর আলী ছেলে কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, জহুরপুর গ্রামের আবু বক্কার শেখ ও তার ছেলে কলেজের নৈশ্য প্রহরী রিপন শেখ, বেতালপাড়ার মৃত বিশারত লস্কারের ছেলে আব্দুল আজিজ, গরীবপুর গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে আবুল কালাম আজাদ, খালিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, ছোট খুদড়া গ্রামের আয়ুব আলীর ছেলে হাফিজুর রহমান, মৃত রজব অলীর ছেলে মশিয়ার রহমান, বালিয়াগড় গ্রামের মৃত মোবারেক কাজীর ছেলে কাজী সিরাজুল ইসলাম, নরসিংহপুর গ্রামের জাফর বিশ্বাসের ছেলে সেলিম, বেতালপাড়া গ্রামের মৃত গোলাম কাদের সরদারের ছেলে আবু সাঈদ সরদার ও মুন্তাজের ছেলে বদর। মামলার অভিযোগে জানা গেছে, গত ২ জুন কলেজের সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারী ও তার ভাই দিলু পাটোয়ারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে মিটিং করার উদ্যেশে যায়। মিটিং চলাকালিন সময়ে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা হামলা করে জিয়াকে ছুরিকাঘাত করে জখম করে। এমধ্যে রাজিব, শাহিন, শফিকুল ও হারুকে কুপিয়ে জখম করে আসামিরা। হামলাকারীদের আঘাতে নুর মোহাম্মদ ও তার ভাই দিলু পাটোয়ারী আহত হয়। গুরতর আহদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নুর মোহাম্মদ ও দিল পাটোয়ারী স্থানীয় ভাবে চিকিৎসা নেন। আহতদের চিকিৎসা শেষে স্থানীদের সাথে আলাপা করে তিনি এ মামলা করেছেন। উল্লেখ, গত ২ জুন খবির-উর-রহমান কলেজের নৈশ্য প্রহরি রিপন ও তার পিতাকে কুপিয়ে জখমের অভিযোগে সভাপতি ও তার ভাইসহ ১১ জনকে আসামি করে এরআগে বাঘারপাড়া থানায় আরও একটি মামলা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













