প্রেস বিজ্ঞপ্তি : যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ’র সঙ্গে মতবিনিময় করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। শনিবার রাতে কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, করোনার এই ক্রান্তিকালে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি চিরদিন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ পুলিশ বিভাগকে অত্যন্ত দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। এখন পুলিশ বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশকে আরো জনবান্ধন জনঘনিষ্ঠ করতে সরকার কাজ করে যাচ্ছে। মতবিনিময়কালে তিনি স্টেডিয়ামপাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন। এসব অপকর্মের সঙ্গে যুক্তদের ব্যাপারে তিনি কড়া হুশিয়ারি উচ্চারণ করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান স্টেডিয়ামপাড়া এলাকায় স্থাপিত ২০টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন। খুব শিগগিরই যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এই সিসি ক্যামেরার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। ৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাড. বদরুদ্দোজা বদর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ সুকুমার কুন্ডু, এসআই শহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ লিল্লু, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক আহম্মেদ উল্লাহ তোহা, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, শেখ তৌফিক ইকবাল, মো. জলিলুর রহমান, জাফর ইকবাল, মোজাফফর হোসেন টিপু, সুজা উদ্দিন আহমেদ খান, মুয়াজ্জিন হোসেন লাভলু, শামীম হোসেন মিঠু, উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, তাহাজ্জুত হোসেন মোল্লা, মো. মোসাদ্দেক, আবুল কালাম আজাদ, মো. শরিফুল ইসলাম, মো. নুরুল হক প্রমুখ।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













