নজরুল ইসলাম (খেদাপাড়া প্রতিনিধি) ঃ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের মুনছুরুর রহমান (মেম্বর) এর মেয়ে,যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি অনার্স ৩য় বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন সোমবার ভোর ৫টার দিকে পিতার বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেছে। গত জুন মাসে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের মোঃ মহিম উদ্দীনের ছেলে ভারতের পাঞ্জাবে একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ শেষ বর্ষে অধ্যায়নরত পিয়ালের হোসেনের সাথে তার বিবাহ হয়। একে অপরের সাথে পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠ হলেও সবশেষে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহ হয়। দেড় মাসের মধ্যে সে দুই বার সে শ্বশুর বাড়িতে যায়। গত কয়েক দিন আগে তার স্বামী পিয়াল হোসেন তার শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে যায় এবং আজ আনুষ্ঠানিক ভাবে পিয়ালের পরিবারের প থেকে সোনিয়াকে তার শ্বশুর বাড়ির নেওয়ার জন্য আসার কথা ছিল। বেশ কয়েক দিন থেকে অসুস্থতার জন্য সোনিয়ার মন খারাপ ছিল বলে জানিয়েছেন তার পিতা মুনছুরুর রহমান। তবে চাপা কোন কষ্ট থেকে অভিমান করে সে আতœহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছে পরিবার সহ অন্যান্যরা। খেদাপাড়া পুলিশ ফাড়ির এস আই গোলাম রসুল জানান,পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।বহু প্রতিভার অধিকারী মেধাবী সোনিয়ার অকাল মৃত্যুতে শোকাভিভূত এলাকার সর্বসাধারণ। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পিতা-মাতা। তার মৃত্যুতে উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করেছেন খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম জিন্নাহ, মনিরামপুরের প্রাক্তন মেয়র শহীদ ইকবাল হোসেন, কাউন্সিলর মফিজুর রহমান, এবং ইউপি সদস্যবৃন্দ। বিকাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার পিতা মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













